এবার জেলার পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় । পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা আজ শনিবার মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফেনীর পুলিশ সুপার(এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। সোহেল রানা বলেন বলেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে একটি ইউনিটে সংযুক্ত করা হবে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

এর আগে গতকাল  শুক্রবার দায়িত্ব পালনে গাফিলতি করায় সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তার একদিন পর দুই উপপরিদর্শককেও(এসআই) সাময়িক বরখাস্ত করা হয়। এসআই মো. ইউসুফকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয় ও এসআই মো. ইকবাল আহাম্মদকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, সাময়িক বরখাস্ত করে তাদের দূরবর্তী বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তি কোনো বদলি নয়, এটি শাস্তিমূলক ব্যবস্থার একটি অংশ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031