আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের ওপর মধুর ক্যান্টিনে হামলার ঘটনাকে ‘ছোট সাধারণ ঘটনা’ বলে মন্তব্য করেছেন ।

তিনি বলেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে যা ঘটেছে, তা একটি ‘ছোট সাধারণ ঘটনা’। এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।

মাহবুব উল আলম হানিফ বলেন, ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন, এখানে হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন। বয়সে তরুণ হওয়ায় তাঁদের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন। যোগ্য নেতারা সবাই পদ প্রত্যাশা করেন। সবাইকে তো দেওয়া যায় না। তখন কিছু ব্যক্তি অসন্তুষ্ট হতেই পারে। যে কারণে এ রকম একটু–আধটু ঝামেলা হতেই পারে। আমাদের দেশে এমনটি হয়ে থাকে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930