আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছেন । এতে করে বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোনো বাধা রইল না। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধী আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে দুদকের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদের করা আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট। এ আদেশের বিপক্ষে আপিল করেন মওদুদ আহমদ।

আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ই সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031