৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জিহাদ হোসেন (১৮)কে আটক করেছে পুলিশ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুল্লা গ্রামে । আজ সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিহাদ কুল্লা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহউদ্দীন জানান, আজ সকালে শিশুটির মা বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন। তার বাবা বাড়িতে ছিলেন না। শিশুটি ঘরের ভিতর একা একা খেলছিল। এ সুযোগে প্রতিবেশি জিহাদ (১৮) ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময়  শিশুটি চিৎকার করলে বখাটে শিশুটিকে রেখে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও ধর্ষক জিহাদকে অটক করে। ভুক্তভোগী শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031