মারিয়ার দাদা-দাদীর সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করা হলো না। বাড়ি পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। আজ সকালে নাটোরের সিংড়ায় এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ঢাকা ডিএমপির কদমতলী থানা সাব ইন্সপেক্টর আবদুল জলিলের  মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা ডিএমপির কদমতলী থানা সাব ইন্সপেক্টর আবদুল জলিল ঈদের ছুটিতে তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় একটি হাইস মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায়, তেল পাম্পের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই আব্দুল জলিলের মেয়ে ১০ বছর বয়সী মারিয়া তাসনিম মৃধা মারা যায়। এ সময় আহত হন আরো ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930