দ্ইু বাসের রেষারেষির জেরে সিএনজিচালিত অটোরিকশা এবং একটি প্যাডেলচালিত রিকশা দুর্ঘটনার শিকার হয়েছে রাজধানীর মিরপুরে । এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১১ নম্বরের বয়েজ বাংলা স্কুলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ৫ জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে ওই দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ সাধারণ মানুষ বাস দুটিতে ভাংচুর করে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীস্থান ও খাজাবাবা পরিবহনের দুটি বাস একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওভারটেক করার সময় একটি বাস সিএনজি ও একটি রিকশাকে চাপা দেয়। তখন চারটি বাহন সংঘর্ষে জড়ায়। এ সময় জনতা পরীস্থানের চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং বাস দুটিতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728