মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুরে । এ ঘটনায় ৩ জন আহত হন।
নিহত নয়ন ও অলিদের বাড়ী জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা ও ঘোনাপাড়া গ্রামে। ঈদের আগের দিন রাত ১২ টায় এ ঘটনা ঘটলেও রাত ৩ টায় এ তথ্য নিশ্চিত করেন গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত ১২ টার দিকে গোপালগঞ্জ জেলা শহর থেকে ঈদের পোষাক কিনে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলো নয়ন ও অলিদ। তারা সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস গাড়ীর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে নয়ন ও অলিদ ঘটনাস্হলে মারা যায়। গুরুতর আহত মাইক্রোবাসের ৩ যাত্রীকে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরমধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930