পিকআপ চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ময়মনসিংহের তারাকান্দায় । সোমবার সন্ধ্যায় ময়মনসিং-হালুয়াঘাট সড়কের উপজেলার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুরগামী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এ সময় পিকআপটি মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩২) কে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান। মোটর সাইকেলের আরেক আরোহী রনি (৩০) গুরুতর আহত হন। আহত রনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘাতক পিকআপকে আটক করেছে তবে চালক পলাতক রয়েছে। নিহত সাইফুল ইসলাম উপজেলার গাবরগাতী গ্রামের আবদুুর রহমানের পুত্র।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930