১১ মামলার শুনানি ফের পিছিয়েছে এসব মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানার আটটিসহ। বুধবার কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত আছে বলে আদালতকে জানান।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট তাপস কুমার পাল। তিনি বলেন, বুধবার বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া ১১ মামলা চার্জ গঠনের দিন ধার্য্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা এসব মামলার অধিকাংশই হাইকোর্টে স্থগিত আছে জানালে আদালত আগামী ১৭ জুলাই পরবর্তী তারিখ নির্ধারন করেন ।

 উল্লেখ্য, মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি, যাত্রাবাড়ী থানায় হত্যা ও বিস্ফোরক আইনের দু’টি এবং দারুসসালাম থানায় নাশকতার ৮টি মামলা রয়েছে।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি সমাবেশে খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’ মন্তব্য করলে ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড.  মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে সেই থানায় মামলা দু’টি হয়। এছাড়া বিভিন্ন সময়ে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা হয় আটটি মামলা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031