ট্রাকচাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে দিনাজপুরের বিরল উপজেলায় । তিনি উপজেলার শহরগ্রাম ইউপির মুটুকপুর গ্রামের বাসিন্দা। গতরাত সাড়ে ৯টার নিজামপুরে এ দুর্ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি এটিএম গোলাম রসুল জানান, রাতে বিরল উপজেলা থেকে মোটরসাইকেলে করে বোচাগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন আনোয়ার। পথিমধ্যে নিজামপুর এলাকায় এলে সেতাবগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930