২৬ জন আহত হয়েছে সৌদি আরবের আবহা বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আজ বুধবার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির খবরে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, একটি ক্রুজ মিসাইল দিয়ে আজ হামলা চালায় হুতিরা।

এর আগে গত সোমবার হুতি বিদ্রোহীদের চালানো দুটি ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছির সৌদি আরব। ইয়েমেনের রাজধানী সানাসহ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে ইরান-সমর্থিত হুতিরা।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার দুটি ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত এলাকায় ওই হামলা চালানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গত কয়েক মাস ধরেই সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। গত মাসে সৌদির জিযান শহরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর আল হাদিকে দেশ থেকে বিতাড়িত করে। তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এ জন্য সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হুতিরা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031