মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে রাজধানীর ওয়ারীতে । তার নাম জুবায়ের।
রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্ছু মিয়া ঢাকাটাইমসকে বলেন, ওয়ারীর পোস্টঅফিস গলিতে রাত ১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের গুরুতর আহত হয়। পরে স্থানীয় থানা পুলিশ তাকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসে। পরে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728