শুক্রবার এক প্রতিবেদনে জানায় দ্যা নিউইয়র্ক টাইমস। হরমুজ প্রণালীতে মার্কিন অত্যাধুনিক সার্ভেলাইন্স সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় বিশ্বের নানা বিমান সংস্থা ইরানের আকাশ এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে।

তাদের আশঙ্কা ইরান হয়ত মার্কিন বিমান মনে করে ভুল বশত তাদের বিমান ধ্বংস কর ফেলতে পারে। যেমন ২০১৪ সালে ইউক্রেন যুদ্ধের সময় একটি যাত্রীবাহী মালয়েশিয়ার বিমান ধ্বংস হয়ে ২৯৮ আরোহী মারা যান।

বৃহস্পতিবার ভোরে হরমুজগান প্রদেশের ‘কুহে মোবারক’ এলাকায় আমেরিকার অত্যাধুনিক ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরানের রেভ্যুলেশনারি ফোর্স আইআরজিসি।

এরপর শুক্রবার ভোরে ইরানের ওপর হামলার নির্দেশ দিয়ে অভিযানের দশ মিনিট আগে সেটি বন্ধ করেন। এ নিয়ে পারস্য উপসাগরে উত্তেজনা বিরাজ করছে।

টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতিতে ইরানের আকাশ দিয়ে বিমান চলার আন্তর্জাতিক রুট পরিহারের কথা জানিয়েছে কয়েকটি বিমান সংস্থা। তারা বলছে ইরানি এলিট ফোর্স আইআরজিসির রাডারের আওতার বাইরে দিয়ে বিমান পরিচালনা করা হবে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, নিরাপত্তার জন্য ইউনাইটেড এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া যাওয়ার পথে তারা ইরানের আকাশ পরিহার করবে।

জার্মান বিমান সংস্থা লুফানসা জানায়, তারা ইরানের আকাশ ও হরমুজ প্রণালীর ওপর দিয়ে চলা বিমানের রুট পরিবর্তন করেছে।

এমনিভাবে ডাচ এয়ারলাইন্স কেএমএল, অস্ট্রেলিয়ার কান্টাস এয়ারলাইন্স ও ব্রিটিশ এয়ারওয়েজও একই ঘোষণা দিয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031