রোববার রাত ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা গঠেছে। এ পর্যন্ত ৬  জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ এবং অন্তত ২৫০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সাতটি বগির মধ্যে দুটো ব্রিজের নিচে পড়েছে, লাইন থেকে ছিটকে পড়েছে দুটি। আর তিনটি লাইনচ্যুত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক ৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করছেন।

এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

ট্রেনের যাত্রী ইয়াসিন আহমেদ জানান, কুলাউড়ার বরমচাল স্টেশনসংলগ্ন একটি ব্রিজে হঠাৎ লাইন ছিড়ে ট্রেনের ৫টি বগি খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে প্রচুর বেশি যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি আবদুল মালেক বলেন, নিহতের কোনো খবর পাইনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930