মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন । রবিবার রাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের পম্পেও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত এবং তারা জানে আমাদেরকে কোথায় পাওয়া যাবে’।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রশাসন ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চায়। এ নিয়ে ট্রাম্প ও পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেন।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে। সংকট বাড়িয়ে রবিবার ইরানের ক্ষেপনাস্ত্র ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে আপাতদৃষ্টিতে যুদ্ধ এড়ানো সম্ভব হলেও পুনরায় এমন অবস্থায় যেকোনো সময় ফিরে আসতে পারে।

তবে দুই দেশকে কোনো ধরনের যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সংস্থাগুলো। তারা দুই দেশকে সতর্ক করে দিয়ে বলেছে, এই যুদ্ধ শুরু হলে এর পরিণতি কেউ ধারণাও করতে পারবে না। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্রে বেপরোয়া আচরণ করলেও তারা কখনো যুদ্ধে জড়াবে না।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930