আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের সাম্প্রদায়িক শক্তি তলে তলে বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন । এজন্য দেশের জনগণ এবং অসাম্প্রদায়িক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনাবিরোধী শক্তি এখন খুবই দুর্বল-এ কথা মনে করার কোনো কারণ নেই। এখনো সেই বাংলাদেশ অসাম্প্রদায়িক মানবতাবিরোধী শক্তি হুমকি দিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক অশুভ শক্তি জঙ্গিবাদের ভয়ংকর মূর্তিতে মাঝে মাঝে আবির্ভূত হয়। হলি আর্টিজান, শোলাকিয়ার সেই ট্র্যাজেডির পর আমরা যদি মনে করি সেই সাম্প্রদায়িক অশুভ শক্তির পতন হয়েছে তাহলে আমরা শ্রীলঙ্কার মতোই ভুল করবো। আমাদের প্রস্তুত থাকতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার আজকে নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে, এটা আজকে পাকিস্তানপন্থি অশুভ শক্তি মেনে নিতে পারছে না। এই অশুভ শক্তি আমাদের এই সরকারে বিরুদ্ধে চক্রান্ত করছে।’

অসাম্প্রদায়িক চেতনা থেকে আওয়ামী লীগ একচুলও সরেনি দাবি করে সাধারণ সম্পাদক বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নিয়ে একটা বিভ্রান্তি আছে যে, আওয়ামী লীগ নির্বাচনী অ্যালায়েন্সের মধ্যে দিয়ে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের পরিপন্থি কাজ করছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগ কৌশলগত কারণে কৌশল পরিবর্তন করেছে, কিন্তু আদর্শিকভাবে বাংলাদেশের জন্মের চেতনা থেকে আমাদের শিকড় একচুলও সরে যায়নি। আমরা আমাদের শিকড়ের সঙ্গে আছি, থাকবো।’

সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পাশে সবসময়ই শেখ হাসিনা আছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে সংস্কৃতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সংস্কৃতিবান শিল্পী সাহিত্যিকদের দুঃখের দিনে পাশে দাঁড়ানোর এমন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মতো কেউ ছিলেন না। সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আপনারা কোনো অবস্থাতেই হতাশ হবেন না। আপনাদের বিপদে আপনাদর সংকটে তিনি আপনাদের পাশে আছেন।’

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওসার, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031