এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে অজিজুল হক নামে।

শনিবার দুপুরে কালাই উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী অজিজুল হক কালাই উপজেলার আওড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের নিহতের পিতা মোতালেব হোসেন ও কলিম উদ্দীনের ছেলে মাহফুজ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, আজিজুল জয়পুরহাট নতুনহাটে গরু ক্রয় করার উদ্দেশে একটি অটোভ্যানে করে যাচ্ছিল। দুপুরে কালাই পৌর এলাকার টিএন্ডটি অফিসের সামনে রাস্তায় ব্যাটারিচালিত অটোভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ভ্যান আরোহী গরু ব্যবসায়ী আজিজুল হক মারা যায়। আহত দুজনকেই কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728