নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ই জুলাইয়ে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন ও সক্রিয়ভাবে রাজপথে নামতে আহ্বান জানিয়েছেন । একই সঙ্গে ওইদিন হরতালে নিজেও সক্রিয়ভাবে মাঠে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফন্ট ও তার শরিক দলগুলো গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছে। এই অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি জনগণের ওপর সরকার যেভাবে নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে ঘরের মধ্যে নয়, আসুন আমরা রাজপথে নামি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের আয়োজনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন শুরু করলাম। আমাদের সহযোগী রাজনৈতিক বাম দলের বন্ধুরা এই অন্যায়ের প্রতিবাদে হরতাল ডেকেছেন।

আমরা তাদের এই হরতালকে সমর্থন করছি। আমরা মনে করি, তাদের এই হরতাল আহ্বান যৌক্তিক। জাতীয়ভাবে সবার এই হরতালে অংশ নেয়া উচিত।

বরগুনায় রিফাত শরীফের হত্যাকারী নয়ন বন্ডকে কেন গুলি করে হত্যা করা হয়েছে প্রশ্ন করে মান্না বলেন, বরগুনায় হত্যাকারী নয়ন বন্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে নদীর মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে। কিন্তু, আমি তিনদিন আগে পত্রিকাতে দেখেছি হিলি বর্ডার পার হওয়ার সময় সে আটক হয়েছে। জানতে চাই সত্য কী? কেন তাকে গুলি করে মারা হলো? কোন অন্যায়ক ধামাচাপা দেয়ার জন্য এত বড় বর্বর কা- ঘটানো হলো। তা আমরা জানতে চাই? যদি সরকার মনে করে তারা যা ইচ্ছা তাই করে পার পাবে সেটা হবে না।

সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এই জালিম সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা বামদলের হরতাল সমর্থন করছি। আমরা সক্রিয়ভাবে সেদিন পথে নামব। তার সঙ্গে সঙ্গে অন্য রাজনৈতিক দলকে বলি, এটা ডান-বামের প্রশ্ন নয়। এটা গ্যাসের প্রশ্ন, জনগণের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন। তাই সবাই মিলে আসুন ঐক্যবদ্ধভাবে প্রতরোধ গড়ে তুলি।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যেও কেন্দ্রীয় কমিটির নেতা মমিনুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, আতিকুর রহমান প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031