Sujan_SM20160528183806চট্টগ্রাম ২৮ মে : নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আটক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা ১২ টার দিকে তাকে বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আটক করে বিজিবি।  এসময় তাকে বহনকারী মাইক্রোবাস ও একটি ব্যাগ জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, আটকের পর সুজনের গাড়ি এবং ব্যাগে তল্লাশি করা হয়েছে।  তবে এতে কিছু পাওয়া যায়নি।  সুজনকে জিজ্ঞাসাবাদের পর দুপুর আড়াইটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আব্দুল কাদের সুজনের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো.আব্দুল ওয়াদুদ কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

আব্দুল কাদের সুজন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।  কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি পদেও তিনি দায়িত্ব পালন করেন।

 

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930