ঘরের সিধ কেটে স্বামীকে আটকে রেখে অন্ত:স্বত্ত্বা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। সুধারাম মডেল থানার দক্ষিণ শুল্লকিয়ায় স্বামীকে মারধর করে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় স্বামীর দায়ের কোপে এক ধর্ষক আহত হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন এক কন্যা সন্তানের জননী (৩০) ও তার স্বামী জানান, প্রতিদিনের মত বুধবার রাতেও তারা খাওয়া ধাওয়া শেষে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ৩টার দিকে খুব বৃষ্টি হচ্ছিল। এ সময় তাদের ঘরের পূর্ব পার্শ্ব দিয়ে সিধ কেটে ৭-৮ জন সন্ত্রাসী তাদের ঘরে ঢুকে গলার স্বর্ণের হার ও কানের দুল এবং ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট নেয়। এরপর ঐ ৪ জন নির্যাতিতার স্বামীকে অস্ত্রের মুখে পাশের রুমে আটকে রাখে। এরপর গণধর্ষণ করে। আবার যাবার স্বামীকে বেদম প্রহারও করে। এ সময় তার স্বামী উপায় না দেখে খাটের নিচে থেকে দা নিয়ে ধর্ষক সুলতান (৩৫) কে কুপিয়ে আহত করে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031