বাকলিয়া থানা পুলিশ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করেছে । গত রাত পৌনে ১১টার দিকে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, নাশকতার ঘটনায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি গাজী সিরাজ। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গাজী সিরাজকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রাত ১০ টার দিকে চকবাজার আনিকা কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার সময় গাজী সিরাজকে গ্রেপ্তার করা হয়। মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে এ গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জুলাই গঠিত ১১ সদস্যের নগর কমিটির সভাপতি করা হযেছিল গাজী সিরাজকে। ২০১৭ সালে বিএনপিতে যোগ দেন তিনি। বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031