যাত্রীবাহী বাসের চাপায় আবদুল হান্নান নামে এক বিপণন কর্মী নিহত হয়েছেন নাটোরে । আজ দুপুরে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, শহরের বড়হরিশপুর এলাকার একটি হারবাল কোম্পানীর বিপণন কর্মকর্তা আবদুুল হান্নান দুপুরে বাইপাস এলাকায় রাস্তা পারপার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবদুল হান্নান সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031