রংপুরে আসবে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের লাশ। বাদ জোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র এসময় বলেন, মঙ্গলবার স্যারের লাশ আসবে রংপুরে। তার জানাজার নামাজ বাদজোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031