মসিউর রহমান রাঙ্গা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব ।

সংসদের বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান করা হয়েছে জিএম কাদেরকে। প্রায় আড়াই মাস ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

গত ১ জানুয়ারি জি এম কাদেরকে দলে নিজের উত্তরসূরি ঘোষণা করেছিলেন সদ্য প্রয়াত দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। কিন্তু ২১ মার্চ রাতে আকস্মিকভাবেই কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। এরপর ৪ এপ্রিল তাঁকে আবার কো-চেয়ারম্যান পদে ফিরিয়ে আনেন।

গত ৪ মে গভীর রাতে সাংবাদিকদের বাসায় ডেকে ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন এরশাদ। গত রবিবার রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। তার মৃত্যুর পর দলটির নতুন চেয়ারম্যান করা হলো এরশাদের ভাই জিএম কাদেরকে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930