ন্যাটোর মহাপরিচালক জেন্স স্টল্টেনবার্গ রাশিয়াকে মধ্যম-পাল্লার পারমাণবিক শক্তি চুক্তি (আইএনএফ) রক্ষা করতে আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, চুক্তিটি রক্ষার সময় ফুরিয়ে আসছে রাশিয়ার। আগামী ২ আগস্টের মধ্যে রাশিয়া যদি এখন চুক্তিটি রক্ষা করতে পদক্ষেপ না নেয় তাহলে তাদের বিরুদ্ধে সুবেবিচিত, প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে ন্যাটো। এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্টল্টেনবার্গ বলেন, আমাদের রুশ ক্ষেপণাস্ত্রপূর্ণ একটি বিশ্বের জন্য প্রস্তুত হতে হবে। উল্লেখ্য, ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয় আইএনএফ চুক্তি। চুক্তি অনুসারে, তাদের মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল সব ধরনের পারমাণবিক অস্ত্রসহ স্বল্প ও মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে, রাশিয়ার বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে সেটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
