চালক-শ্রমিকরা ১১ মাসের বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন । আজ সোমবার সকাল থেকে চলমান বিক্ষোভের একপর্যায়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। বিআরটিসি কার্যালয়ে ফরিদ আহমদের আজ শেষ কর্মদিবস। 

শ্রমিকরা বলছেন, পাওনা টাকা না দিলে চেয়ারম্যানকে তারা ভবন থেকে বের হতে  দেবেন না। এ সময় ফরিদ আহমদ ভূঁইয়ার গাড়ির হাওয়া ছেড়ে দেন তারা।

বিভিন্ন অভিযোগ ওঠায় ফরিদ আহমদ ভূঁইয়াকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে।

বিআরটিসির একজন চালক অভিযোগ করেন, চেয়ারম্যানের কারণেই ভারত থেকে নিম্নমানের বাস আনা হয়েছে। সেই বাসগুলো তিনি টাকার বিনিময়ে বহিরাগতদের হাতে  ছেড়ে দিয়েছেন।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031