অস্ত্রোপচার করা হয়েছে যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁ চোখে । স্থানীয় সময় সোমবার লন্ডনের একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম মঙ্গলবার বিকালে লন্ডন থেকে জানান, সোমবার বিকালে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী সুস্থ আছেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ডিজিটালি স্বাক্ষর করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোনিক ফাইল স্বাক্ষর করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষন করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031