ছেলেধরা সন্দেহে দুজনকে গণপিটুনির পৃথক মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কুষ্টিয়ায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক নারী বাড়ি থেকে বের হয়ে শিতলাইপাড়া গ্রামে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে আহত করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত শিতলাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় শহিদুল নামে বেদে সম্প্রদায়ের এক যুবককে ছেলেধরা সন্দেহে মারধর করেন এলাকাবাসী। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে।

কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ শহিদুলকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় এসআই আনোয়ার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031