কলেজছাত্র রাসেল হত্যা মামলায় চারজনের ফাঁসি, একজনের সাত বছরের কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত মানিকগঞ্জের সিংগাইরে ।  আজ দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামীরা হলেন- মো. হয়রত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদন্ড প্রাপ্ত আসামীর নাম হেলালুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে ২৬শে নভেম্বর সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেলকে ডেকে নিয়ে যায় এক বন্ধু। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চাওয়া হয়। বিকাশের মাধ্যমে মুক্তিপণের জন্য দু’দফা ৩৫ হাজার টাকাও দেয়া হয়। এ ব্যাপারে সিংগাইর থানায় নিখোঁজের বিষয়টি জানিয়ে রাসেলের বাবা সাধারণ ডায়রি করেন।

ঘটনার ৬দিন পর রাসেলের লাশ পাশ্ববর্তী একটি হাউজিং কোম্পানির পরিত্যাক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031