ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছে । ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র। আজ ঢাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত আহনাফ তাহমিদ তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মারধরে তার চোখের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়।

আজ চতুর্থ দিনের মতো ভবনগুলোয় আজও তালা ঝুলানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। কিন্তু  ছাত্রলীগের কারণে তা সম্ভব হয়নি। আজ ভোর থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক কোন ভবনে তালা দিতে পারেননি।  তবে আন্দোলনকারীদের দাবি, আজ বিশ্ববিদ্যালয়ের ৬০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।

আন্দোলনকারীরা বৃহস্পতিবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, সকালে কর্মসূচিতে অংশ নিতে গেলে তাদের নানাভাবে বাধা দিয়েছে ছাত্রলীগ। তার আগে সাত কলেজ সঙ্কট সমাধানে গতকাল মঙ্গলবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ছাত্রলীগ। স্মারকলিপি দেয়ার আগে দুপুরে অপরাজেয় বাংলায় এক সমাবেশে ক্লাস-পরীক্ষায় বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930