মাদকের আসর থেকে আটজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।আটক আটজন হলেন- বিনোদ দাস (৪৫), সুধীর দাস (২৮), খোকন দাস (৬০), সাগর (২২), সুভাষ দাস (৪৮), মো. সেলিম (৩০), মো. জাকির (২৬) এবং রতন দাস (৩৫)।

বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডের লইট্টাঘাট এলাকায় মাদকের আসরে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটজনকে পরে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, আটক আটজন নদীতে মাছ ধরার পেশায় জড়িত। তারা নদীর তীরে দলবেঁধে বসে গাঁজা সেবন করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমসহ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গাঁজাসহ আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে অনধিক ১৫ দিন এবং অনধিক ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031