ডেঙ্গু আক্রান্ত এক অন্ত:সত্ত্বা নারী মারা গেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় । তার নাম মালিহা মাহফুজ অন্যা (২৭)। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
জানা গেছে, মালিহা মাহফুজ অন্যা বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ও টেকনোলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে মেঘনা নিট কম্পোজিট নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে চাকরি করতেন। উত্তরায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করতেন। মালিহা মাহফুজ অন্যা ২১ জুলাই জ্বরে আক্রান্ত হন। ২২ তারিখে তাকে উত্তরার লুভানা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে সেখানে ভর্তি করা হয়।

২৩ তারিখে অন্যাকে আরও উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে অন্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ২৫ তারিখে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।  বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031