পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ নেতা মো. আমিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার কুমার নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মো. আমিরুল ইসলাম শ্রীখোল ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার হাটশ্রীখোল বাজার এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আমিরুল ইসলাম।

নিহতের ছোট ভাই মো. কামরুল ইসলাম জানান, দলাদলির সূত্র ধরে তার বড় ভাই আমিরুল ইসলামকে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে মামলা দিয়ে হয়রানি করে আসছিলো। মঙ্গলবার রাত ৯টার দিকে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল হাটশ্রীখোল বাজারে গিয়ে আমিরুল ইসলামসহ বেশ কয়েকজনকে মাদক উদ্ধারের অভিযানের কথা বলে শরীর তল্লাশি করে।

কিন্তু কোনো মাদক না পেয়ে পুলিশ আমিরুলকে মামলার এজাহারভুক্ত আসামি বলে গ্রেপ্তার করে। পরে ভয়ে তিনি দৌঁড়ে পালাতে যান।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031