দুর্বৃত্তরা যশোরে মিনারুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার সালতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিনারুল ওই গ্রামের সদর আলী গাজীর ছেলে।

নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, বুধবার রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মিনারুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত  ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031