Budget-2016-351x185ঢাকা২ জুন : গত অর্থবছরে এই সীমা ছিলো ২ লাখ ২০ হাজার টাকা। এবারের বাজেটে করদাতা ব্যক্তির মোট আয়ের উপর কর ধার্য করা হয়েছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।২০১৬-১৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) বিকেল সাড়ে ৩টায় বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে প্রথম আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে না। তবে এরপরের ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ।

এর পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ১৫ শতাংশ। পরবর্তী ৬ লাখ টাকায় এ হার ২০ শতাংশ।

৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ২৫ শতাংশ। আর তার ওপরে মোট আয়ের উপর করের হার ৩০ শতাংশ থাকবে।

তবে নারী করদাতা ও ৬৫ বছর বয়সী করদাতার করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে এ করের আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা।

 

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930