ট্রাকচাপায় আজাদ মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে । আজ শনিবার সকালে উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বারগিরা গ্রামের মোহন মিয়ার পুত্র। তিনি হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের প্রাণ কোস্পানির শ্রমিক ছিলেন।

জানা যায়, নিহত আজাদ মিয়া তার কর্মস্থান আরএফএল এর ফ্যাক্টরিতে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728