ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসন পারফরম্যান্স দিয়ে অ্যাশেজে ফিরে আসার ইঙ্গিত দিলেন । অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে কাফ ইনজুরিতে পড়েন এন্ডারসন। বামির্ংহামের ঐ টেস্টে মাত্র ৪ ওভার বল করেন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। এমনকি লর্ডসে দ্বিতীয় টেস্টও খেলতে পারেননি এন্ডারসন। তবে সুস্থ হওয়াতে নিজের ফিটনেস যাচাই-বাছাই করতে ঘরোয়া আসরে ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের বিপক্ষে মাঠে নামেন তিনি।

মাঠে নেমেই বল হাতে নিজের সেরাটা দিয়েছেন এন্ডারসন। ৯ ওভার বল করে ২ উইকেট শিকার করেছেন তিনি। ইনজুরির পর ক্রসবিতে লিচেষ্টারশায়ারের বিপক্ষে খেলতে নামেন তিনি। ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের কোচ ক্রিস বেনবো বলেন, ‘সে ভালো আছে, সে খুশী। তিনদিনে বোলিং নিয়ে তার কিছু পরিকল্পনা ছিলো এবং তার যে পরিকল্পনা ছিলো, তার চেয়ে বেশি বল করেছেন। সে ভালো করছে এবং ভালো অনুভব করছে।’

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী এন্ডারসন। ১৪৯ টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেছেন তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031