২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে পেরুর হুয়ানছাকো বিচে মাটি খুঁড়ে । ধারনা করা হচ্ছে, ঈশ্বরের উদ্দেশে ওই শিশুদের বলি দেওয়ার পর মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। রাজধানী লিমার উত্তরাঞ্চলীয় হুয়ানশাকো বিচ থেকে ওই কঙ্কালগুলো উদ্ধার করা হয়। এক প্রতিবেদনে জানায়, উদ্ধার হওয়া ওই শিশুদের প্রাক-কলম্বিয়ান চিমু সংস্কৃতিতে বলি দেওয়া হয়েছিল বলে মনে করছেন নৃতত্ত্ববিদরা।
গত বছর থেকেই হুয়ানশাকোতে বিশাল এলাকায় বলি দেওয়া দেহাবশেষের খোঁজে মাটি খননের কাজ শুরু হয়। প্রধান নৃতত্ত্ববিদ ফেরেন ক্যাস্টিলো বলেন, এখন পর্যন্ত নরকঙ্কাল উদ্ধার হওয়ার এটাই সবচেয়ে বড় স্থান।
উদ্ধার হওয়া শিশুদের বয়স চার থেকে ১৪ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। চিমু সংস্কৃতির প্রথা অনুযায়ী, ঈশ্বরের উদ্দেশে ওই শিশুদের বলি দেওয়া হয়েছিল। এল নিনোর হাত থেকে বাঁচতে বর্ষাকালে শিশু বলি দেওয়ার এই প্রথা পালন করত সেখানকার মানুষ। সমুদ্রের দিকে মুখ করে ওই শিশুদের বলি দেওয়া হয়েছিল। কিছু কিছু শিশুর কঙ্কালে এখনো চামড়া ও চুল লেগে আছে। সেখানে আরো দেহাবশেষ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুয়ানশাকোতে ১২০০ থেকে ১৪০০ শিশুকে বলি দেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের এপ্রিল মাসে হুয়ানশাকোতের কাছে পম্পা লা ক্রুজ এলাকা থেকে ১৪০ শিশুর কঙ্কাল ও ২০০ ভেড়ার কঙ্কাল উদ্ধার করা হয়। এ ছাড়া গত জুনে উদ্ধার করা হয় আরো ৫৬টি কঙ্কাল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930