ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন কুমিল্লায় । বুধবার গভীর রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিহত রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে রাসেল গুলিবিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে।।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031