প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে সাধারণ রোগীদের মতোই চোখের চিকিৎসা নিয়েছেন। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

প্রসঙ্গত, হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব  মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি আগে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728