আদিবাসী তরুণ-তরুণী প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে । আজ ভোরে নওগাঁর পতœীতলার গোপীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের একটি আম গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী, নিহতদের স্বজন ও পতœীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, নজিপুর মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী গোপীনগর আদিবাসী এলাকার পরান মুর্মুর মেয়ে কাজলী মুর্মুর (১৮) সঙ্গে পতœীতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সুধীর হেমব্রমের ছেলে জয় হেমব্রমের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে কাজলীর পরিবারে বিষয়টি জানাজানি হলে তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে আজ শনিবার ভোররাতে তারা একই রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

সকালে এলাকাবাসী তাদের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে। প্রেমঘটিত কারণেই তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930