সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির ছুটি মঞ্জুর করা হয়েছে। তারা হলেন-বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো.সাইফুর রহমান। তবে কবে থেকে তাদের ছুটি মঞ্জুর করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

এর আগে গত ২২শে আগস্ট, হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে তাদেরকে বিচার কার্য থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সিদ্ধান্ত জানার পর সংশ্লিষ্ট বিচারপতিরা ছুটির আবেদন করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031