aslamঢাকা ৯ জুন  : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের রাজনীতিবিদের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো অনেক তথ্যই জিজ্ঞাসাবাদে দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।তিনি আমাদের অনেক তথ্য দিয়েছেন, যাতে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পায় পুলিশ। এই মামলা হওয়ার আগে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবেও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রিমান্ডে আসলামের কাছে কী তথ্য পাওয়া গেছে- সে বিষয়ে সংবাদ সম্মেলনে মনিরুলকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওখানে (ভারতে) কার কার সঙ্গে বৈঠক হয়েছে, কারা কারা জড়িত ছিল, কাদের কাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি সেখানে গিয়েছেন, কারা কারা তাকে উৎসাহিত করেছেন এই কাজে, পরে কী পরিকল্পনা ছিল- অনেক কিছু তিনি বলেছেন। মনিরুল বলেন, এসব তথ্য যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে, অর্থাৎ, যাদের নাম রিমান্ডে এসেছে, তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031