আইন প্রণয়নের বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের জ্ঞানের গভীরতা ছিল ব্যাপক এবং তাঁর অভাব আইন মন্ত্রণালয় পদে পদে অনুভব করবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন। তিনি আশা প্রকাশ করেন, চাকুরি থেকে বিদায় নিলেও শহিদুল হক আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রণালয়কে সহযোগিতা করে যাবেন। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নরেন দাস ও অতিরিক্ত সচিব মো. মইনুল কবির সহ আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক বিসিএস বিচার ক্যাডারের বিরাশি ব্যাচের সদস্য ছিলেন। বৃহস্পতিবার সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদায় জানানো হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031