আন্দোলনকারীরা দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির অপসারণ, ছাত্রলীগের হামলা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে । ওদিকে বিশ^বিদ্যালয় পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে নেবেন। সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে বিকাল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

ভিসিরি অপসারণ দাবিতে গতকাল সন্ধ্যা থেকে তার বাসভবন অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তরবিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন ভিসিপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বেলা ১১টায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বাসভবনে প্রবেশের চেষ্টা করেন ভিসিপন্থী শিক্ষকরা। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল থেকে ভিসি বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। তারা অবস্থানকারীদের সরিয়ে দেয়। পরে বাসভবন থেকে কার্যালয়ে আসেন ভিসি ফারজানা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930