বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন শুরু হয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন । এ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকার ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চে তিনি পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার আগমনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ ইত্যাদি স্লোগান দেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশনে উদ্বোধনী পর্ব শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন করা হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031