১৮ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে দুই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুলিশ। শনিবার দুপুর ২টায় উপজেলার আব্দুল্লাপুর থেকে স্মৃতি আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৮টায় উপজেলার কে-শিমুলিয়া হতে লামিয়া (১৩) নামে আরেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি মরদেহই নিহতদের বসতঘর থেকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন আব্দুল্লাপুর এলাকার স্মৃতি রামপাল মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। অপর ছাত্রী উত্তর শিমুলিয়ার গ্রামের শাহীন দেওয়ানের মেয়ে লামিয়া টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  ৮ম শ্রেণির ছাত্রী।

টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, স্থানীয়দের খবরে কে-শিমুলিয়া ও আব্দুল্লাপুর হতে ওই দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, পারিবারিক কলহ কিংবা ব্যাক্তিগত কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930