সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি পতাকা কন্যা নাজমুন নাহার ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত ও লাল সবুজের পতাকা খচিত শাড়িতে বিজয়ের ফ্যশনে মডেল হলেন । বিজয়ের মাসকে কেন্দ্র করে অফ  হোয়াইট রংয়ের উপর লাল সবুজের পতাকা খচিত শাড়িটির ডিজাইন করেছেন বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার।

নাজমুন নাহার গত ১৯ বছর ধরে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে পৃথিবীর ১৩৫টি দেশে অভিযাত্রা করছেন। ২০২১ সালের মধ্যেই তিনি অভিযাত্রা করবেন জাতিসংঘের অন্তর্ভূক্ত পৃথিবীর প্রতিটি দেশ।

লিপি খন্দকার বলেন, নাজমুন বিশ্ব ভ্রমণের মাধ্যমে মানুষের শক্তির বিপ্লব ঘটাচ্ছেন, বাংলাদেশের পতাকা হাতে নিজের দেশকে সর্বোচ্চ উচ্চতায় তুলে ধরছেন, সকল বাধা বিঘœ অতিক্রম করে প্রমাণ করছেন  যে কোন নারী চাইলেও তার ইচ্ছেকে প্রতিষ্ঠা করতে পারেন। নিজের স্বপ্নকে প্রতিষ্ঠা করছেন পুরো পৃথিবী ভ্রমণের মাধ্যমে, সঙ্গে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের গৌরব। নাজমুন বলেন, বিবিয়ানা দেশিয় পোশাকের ভান্ডারকে সমৃদ্ধ করেছে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে। আমি বিবিয়ানার বিজয়ের ফ্যাশনে মডেল হতে পেরে আনন্দিত।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930