রাজাকারের তালিকায় আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার নাম । আজ আমিসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায়। এটির পেছনে মুক্তিযুদ্ধের বিপক্ষ কোন শক্তি কাজ করেছে। তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হোক।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজাকারের তালিকায় নিজের নাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়ে এসব কথা বলেন চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

তিনি বলেন, দাবি একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই শক্তিকে যারা রাজাকার-আল বদরের তালিকায় যুক্ত করেছে সেটা কীভাবে হলো, তার উৎস কারা, সেটা খুঁজে বের করে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

গোলাম আরিফ টিপু বলেন, কিভাবে রাজাকার আল-বদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো, সেটা কিভাবে হলো এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানান ট্রাইব্যুনাল চীফ প্রসিকিউটর। আশা করছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এছাড়া এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনবেন বলেও আশা করছি।

গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, আমরা এর আগে যতবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ট্রাইব্যুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি  চেয়েছি তারা কোনদিন তা আমাদের সরবরাহ করেনি।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031