ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হয়েছেন । এর আগে অভিশংসিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও এন্ড্রু জনসন। তবে ট্রাম্পের পূর্বসূরী দুই প্রেসিডেন্ট সিনেটে দোষী সাব্যস্ত হননি।

১৯৯৮ সালে বিল ক্লিনটনকে অভিশংসনের উদ্দেশ্যে ভোট অনুষ্ঠিত হয় প্রতিনিধি পরিষদে। এতে অভিশংসনের পক্ষে বেশি ভোট পড়ে। তবে তাকে সিনেটে দোষী সাব্যস্ত হতে হয়নি।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ১৮৬৮ সালে অভিশংসনের মুখে পড়তে হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট এন্ড্রু জনসনকে। প্রতিনিধি পরিষদে জনসন অভিশংসিত হলেও সিনেটে তিনি এই বাধা অতিক্রম করেন।

তবে অভিশংসনের অর্থ এটা নয় যে এর প্রক্রিয়া শুরু হলেই প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের কারণে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি।

তবে একজন প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল। তিনি রিচার্ড নিক্সন। ১৯৭৪ সালে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। ধারণা করা হয়, প্রক্রিয়াটি শুরু হলে তাকে হয়ত প্রেসিডেন্টের পদ থেকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হত।

বর্তমানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রয়েছে ডেমোক্র্যাটদের হাতে। একারণে খুব সহজে সেখানে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরবর্তী পদক্ষেপ হিসেবে একই প্রস্তাব উঠবে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। সেখানের নিয়ন্ত্রণ রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকানের হাতে। একারণে সিনেটে ট্রাম্প অভিশংসনের মুখে পড়বেন না বলেই ধরে নেয়া হচ্ছে। তবে ঘটনা যাই ঘটুক এরই মধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছেন ট্রাম্প।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031